আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১২ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পীরগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে ভাঙা ম্যুরালের ইট-পাথর বালু পড়ে থাকায় দুর্ভোগ, দ্রুত অপসারণের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষোভ।
রংপুরের পীরগঞ্জ উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষের সামনে স্থাপিত ম্যুরাল ভাঙার পরও দীর্ঘদিন ধরে ইট-পাথর,বালু পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জানা গেছে, সাবেক সরকারের আমলে প্রায় কোটি টাকা ব্যয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপন করা হয়। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ম্যুরালটি ভেঙে ফেলা হয়। তবে ভাঙা ম্যুরালের ইট-পাথর ও বালুগুলো এখনো বিদ্যালয়ের অফিস কক্ষের সামনে পড়ে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানায়,“ইট-পাথর পড়ে থাকার কারণে আমাদের চলাফেরা ও খেলাধুলায় সমস্যা হচ্ছে। দ্রুত এগুলো সরানো প্রয়োজন।”
এদিকে স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, এতদিন পেরিয়ে গেলেও কেন ভাঙা ম্যুরালের মূল্যবান রড নিয়ে অবশিষ্টাংশ অপসারণ করা হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত সময়ের মধ্যে ইট-পাথর ও বালুর স্তুপ সরিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
Leave a Reply