বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমানের নাম বারবার স্মরণ করতে হয় : ফখরুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২২৪ সময় দেখুন

ঢাকা, ১৯ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়াউদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।

 

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ তার পাশে শুয়ে আছেন আমাদের আরেকজন মহান মানুষ, অপরাজেয় নেত্রী খালেদা জিয়া। তিনি সারাজীবন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করে নিজের জীবন উৎসর্গ করেছেন।

 

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত বাংলাদেশকে একটি সমৃদ্ধির অর্থনীতিতে পরিণত করেছিলেন।

 

মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমানের নাম বারবার স্মরণ করতে হয়। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং অর্থনীতিতে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে পরিচিত দেশকে একটি সমৃদ্ধির পথে নিয়ে গিয়েছিলেন। এ কারণেই আমরা প্রতি বছর তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তার দেখানো পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করি।

 

ছাত্র-জনতার অভ্যুত্থান প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচনের ঘোষণা এসেছে এবং ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। এখন ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে পুনর্গঠন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা শপথ নিয়েছি। বিএনপি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে।

 

বিএনপির প্রার্থীদের মনোনয়ন বাতিলের বিষয়ে তিনি বলেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় কিছু সমস্যা থাকা নতুন কিছু নয়। এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে আমরা মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করতে দেখেছি। আমাদের যে আপত্তিগুলো ছিল, সেগুলো আমরা গতকাল তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিম উদ্দিন আলমসহ কেন্দ্রীয় নেতারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর