বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

এনসিপিকে ১০টি আসনে ছাড় দেওয়ার খবর কাল্পনিক, এটা সত্য নয় : ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ সময় দেখুন

ঢাকা, ০৭ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১০টি আসনে ছাড় দেওয়ার খবর কাল্পনিক, এটা সত্য নয়।

 

জামায়াতের সঙ্গে অনেক দল ও জোট আছে, সে ক্ষেত্রে ক্ষমতায় গেলে কাকে প্রধানমন্ত্রী করা হবে, এমন প্রশ্নে ডা. তাহের বলেন, ‘আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা পাই, তখন সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে না।’

 

সম্প্রতি প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা তৈরি করেছে বলে অভিযোগ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির তাহের।

 

এ ছাড়া বিগত দিনের মতো কোনো পাতানো নির্বাচন হলে তার ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

এদিন সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির শফিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে আসেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি।

 

এ সময় তার সঙ্গে ছিলেন ইউরোপের বিভিন্ন দেশের কয়েকজন কূটনীতিক। দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার এ বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনায় হয়। তাতে উঠে আসে আগামী নির্বাচনে ইস্যুও।

 

পরে সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির তাহের আলোচনার খুঁটিনাটি বিষয় তুলে ধরে বলেন, বিগত দিনে দেশে যত রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অভাবে সৃষ্টি হয়েছিল। ভবিষ্যতে কোনো পাতানো নির্বাচন হলে দেশ গভীর সংকটে পড়বে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর