শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

ওসমান হাদির হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ সময় দেখুন

ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।

 

ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করে উপদেষ্টা বলেন, তাকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। সবার দোয়ায় তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

তিনি জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে এবং সবার সহযোগিতায় খুব দ্রুত তাদের আটক করা সম্ভব হবে।

 

আগামী নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্টদের গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে হবে। এতদিন কেবল সরকারি কর্মচারীরাই অস্ত্রের লাইসেন্স পেতেন, এখন নির্বাচনে অংশগ্রহণকারীরাও প্রয়োজন হলে অস্ত্রের লাইসেন্স পাবেন। যেসব অস্ত্র সরকারের কাছে জমা রয়েছে, সেগুলোও ফেরত দেওয়া হবে।

 

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং এ বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এ ধরনের অপরাধে জড়িতদের জামিন পাওয়া নিয়ে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গ্রেপ্তার করা হয়েছে, তবে জামিন দেওয়ার এখতিয়ার আদালতের। তবুও সরকার আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়ার চেষ্টা অব্যাহত রাখছে।

 

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

জাহাঙ্গীর আলম বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্টদের দমনের উদ্দেশে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু অবিলম্বে চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর