শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

হাদির গায়ে গুলি কেন? প্রশাসন জবাব চাই- স্লোগানে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৪১৬ সময় দেখুন

ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় স্লোগানে স্লোগানে প্রশাসনের কাছে জবাব চেয়ে মিছিল করেছেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

আজ শুক্রবার বিকালে রাজধানীর নিউ মার্কেট-কলাবাগান থানার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত পূর্ব নির্ধারিত বিজয় মিছিল থেকে তিনি স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান।

 

স্লোগানে তিনি বলেন, ‘হাদির গায়ে গুলি কেন? প্রশাসন জবাব চাই। লাগছে গু’লি হাদির গায়, আমরা আছি লাখো ভাই’।

 

মিছিলে অংশ নেয়া নেতা-কর্মীদের কণ্ঠে একই রকম স্লোগান শোনা যায়। এ সময় তারা ‘অ্যাকশন-অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগান দিতে থাকেন।

 

এর আগে, রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ওসমান হাদির ওপর গুলি করে দ্রুত স্থান ত্যাগ করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর