সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে : ঢাকা মেডিকেলের পরিচালক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৫ সময় দেখুন

ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গণমাধ্যমকে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

 

আসাদুজ্জামান বলেন, ‘হাদির মাথায় বুলেটের আঘাত আছে। বুকে ও পায়েও আঘাত আছে। ধারণা করা হচ্ছে, পায়ের আঘাতটা রিকশা থেকে পড়ে গিয়ে হতে পারে। আমরা ঢাকা মেডিকেলে একটা প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) করেছি। এখন তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠাচ্ছি।’

 

তিনি আরও বলেন, ‘পরিবারের সম্মতিতেই তাকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে। পরিবার প্রথমদিকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা বলেছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ারে নেওয়ার কথা বলেছে। আমরা তাদের সিদ্ধান্ত মোতাবেক এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা প্রস্তুত রয়েছে। এখনই তাকে সেখানে নেওয়ার ব্যবস্থা করছি।’

 

এদিকে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

শুক্রবার (১২ ডিসেম্বর) ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনার ষষ্ঠ দিনের সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে তিনি এ নিন্দা জ্ঞাপন করেন।

 

তারেক রহমান বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা পল্টনে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত করা হয়েছে; আমি এই নৃশংস ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি।’

 

দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ছাত্রদলসহ দলের সবার প্রতি আহ্বান করছি, সরকারকে-বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে-সহযোগিতা করতে, যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীকে খুঁজে বের করতে পারেন।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর