বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

আমনের বাম্পার ফলন : ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন উত্তরাঞ্চলের কৃষক

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৮ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): এবারে আমনের বাম্পার ফলনে উত্তরাঞ্চলের মানুষের মুখে খুশীর বন্যা দেখা দিয়েছে। আমন ধান রোপণের শুরু থেকে ধান পাকা পর্যন্ত আবহাওয়া ছিল কৃষিবান্ধব। প্রতি বছর বন্যা ও খরায় আমন চাষ ছিল কৃষকের চাওয়া-পাওয়ার প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ। এবারে সম্পূর্ণ অনুকূল পরিবেশে চাষ হয়েছে আমন ধানের।

 

রংপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যাচ্ছে, মাঠের পর মাঠ জুড়ে পাকা ধান কাটার উৎসব চলছে। প্রতি বছরই দূর্যোগের কারণে আমনের ফলন কম হলেও এবারে তা পুষিয়ে নিয়েছেন কৃষকরা। দেখে মনে হচ্ছে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে কৃষিতে। রংপুরের পীরগঞ্জ উপজেলায় প্রায় ধান কাটা-মাড়াই শেষের দিকে। আলু চাষের জন্য জমি তৈরী করতে ব্যস্ত হয়েছেন অনেক কৃষক। এরই মধ্যে আগাম ধান কেটে আলু চাষ সস্পন্ন করেছেন অনেকেই। গতবারের আলুর ক্ষতি পুষিয়ে নেবার জন্য নতুন করে আশায় বুক বেঁধেছেন পীরগঞ্জের কৃষক।

 

প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখা গেছে-আমন ধান কাটা-মাড়াইয়ের মনোমুগ্ধকর দৃশ্য। গ্রামের বধুরা পিঠা-পায়েস তৈরী করে প্রতিবেশীর বাড়ি বাড়ি বিলিয়ে বেড়ার নজর কাড়া দৃশ্য কত মধুর। শীতের আমেজে একাকার হয়েছে হাসিখুশী,আনন্দধারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর