মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন বৈষম্যমূলক প্রতিবাদে ববি শিক্ষার্থীদের দেড় ঘণ্টা সড়ক অবরোধ

আবদুল্লাহ আল শাহিদ খান, ক্যাম্পাস প্রতিনিধি-বরিশাল বিশ্ববিদ্যালয়
  • আপডেটের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৪৫ সময় দেখুন

ক্যাম্পাস প্রতিনিধি-বরিশাল বিশ্ববিদ্যালয়, ২৩ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য সময় বৃদ্ধির দাবিতে ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

 

রবিবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড় ঘণ্টা ধরে প্রধান ফটকের সামনে এই অবরোধ চলায় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী এবং পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন।

 

অবরোধে অংশ নেওয়া প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীরা জানান, পিএসসির ঘোষিত নতুন লিখিত পরীক্ষার রুটিন অত্যন্ত অল্প সময়ের মধ্যে প্রকাশ করা হয়েছে। মাত্র ৬০ দিনে ১২০০ নম্বরের বিসিএস লিখিত সিলেবাস শেষ করা নতুন পরীক্ষার্থীদের পক্ষে অসম্ভব উল্লেখ করে তারা সময় বৃদ্ধির দাবি জানান। তাদের অভিযোগ, অভিজ্ঞ পরীক্ষার্থীরা কিছুটা সুবিধায় থাকলেও নতুনদের জন্য এই রুটিন ‘বৈষম্যমূলক’।

 

আন্দোলনকারী শিক্ষার্থী সাদিক খান বলেন, হঠাৎ করে এক মাসের নোটিশে রুটিন প্রকাশ করা হয়েছে। এতে প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। সময় না বাড়ালে সিদ্ধান্ত মানা হবে না।

 

অবরোধের কারণে সাধারণ যাত্রীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষার্থীরাও বড় ধরনের বিড়ম্বনায় পড়েন। অনেককে গাড়ি ফেলে হেঁটে যেতে দেখা যায়।

 

ব্যবসায় অনুষদের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, রাস্তা বন্ধ থাকায় ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোটাই কঠিন হয়ে গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর