শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

আশুলিয়ার বাইপাইল নয়, আজকের ভূমিকম্পও নরসিংদীতে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১৮ সময় দেখুন

ঢাকা, ২২ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আবারও দেশে ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস থেকে প্রথমে ঢাকার বাইপাইলে উৎপত্তিস্থল বলা হলেও পরে জানানো হয়, এই ভূমিকম্পও নরসিংদীর পলাশে সংঘটিত হয়েছে।

 

আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।

 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে সই করেছেন অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ।

 

এর আগে, গতকাল (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর