শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

গ্রামীণ ব্যাংকের অবসরগ্রহণকারীদের ন্যায্য পাওনা আদায়ের আন্দোলন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২১ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে আজ ২১ নভেম্বর/২০২৫ খ্রি. শুক্রবার সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

সারাদেশের ১৫ হাজারের অধিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে নেতৃত্ব পর্যায়ের প্রায় পাঁচশতাধিক অবসরকারী এতে অংশ গ্রহণ করেন। শ্রমিক ফেডারেশনের সার্বিক সহযোগিতায় সম্মেলনে বিভিন্ন স্তরের নেতা-কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যম ব্যক্তিবর্গ,শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ,বাসদ (মার্কসবাদ) সংগঠণের নেতৃবৃন্দ।

 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ” গ্রামীণ ব্যাংক থেকে শতভাগ পেনশন সমর্পণ করে যাঁরা মেয়াদ পূর্তির আগেই অবসরে গেছেন,নিয়ম মোতাবেক তাঁদের পাওনাদী পরিশোধ না করে গ্রামীণ ব্যাংক টালবাহনা করেছেন।”

 

বক্তারা আরও বলেন,  “গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে – মেয়াদ পূর্তির পূর্বে কোন চাকুরীজীবি শতভাগ পেনশন সমর্পণ করে অবসর গ্রহণ করলে তিনি অবসরকালীণ সময়ে কিছু কিছু সুবিধাদী ভোগ করবেন।

তিনি প্রতি মাসে পদমর্যাদা অনুযায়ী চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন, বছরে দু’টি উৎসব বোনাস ও বৈশাখী ভাতা প্রাপ্য হবেন। এ ছাড়াও চাকুরী থেকে অবসরগ্রহণের তারিখ হতে ১৫ বছর পূর্ণ হলে পূণঃপেনশন প্রাপ্য হবেন।

 

এই প্রজ্ঞাপন সকল প্রতিষ্ঠানে প্রচলিত আছে,শুধু গ্রামীণ ব্যাংক বিভিন্ন অজুহাতে সে সকল সুযোগ-সুবিধা প্রদানে গড়িমসি করে যাচ্ছেন।”

 

ইতোমধ্যে গ্রামীণ ব্যাংক থেকে অবসরগ্রহণকারীর সংখ্যা ১৫ হাজারের অধিক কর্মকর্তা-কর্মচারী ওই সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। বক্তারা অবিলম্বে ওই প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবি জানান। ৭দিনের মধ্যে দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী প্রদান করা হয়।

 

পরে সভাপতি জনাব মো. মাহাবুবুল আলম লিখিত দাবি দাওয়া সমূহ পেশ করেন। কর্মসূচির দ্বিতীয়ার্ধে সমবেত সকল সহকর্মীদের একটি শান্তিপূর্ণ মিছিলের র‍্যালী সেগুনবাগিচা থেকে রওনা দিয়ে রাজধানীর শাহবাগে বাসদের সম্মেলনে যোগদান করে আন্দোলন বর্মসূচির  একাত্মতা ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর