শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বড় ধরনের ভূমিকম্প : উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে সাত কিলোমিটার দূরে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ সময় দেখুন

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ছুটির দিনের সাত-সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বড়সড় ভূমিকম্প অনুভূত হয়েছে। পুরান ঢাকায় ভবন ধসের সংবাদ গেছে ফায়ার সার্ভিসে।

 

আজ শুক্রবার সকাল ১০টা ৩৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে সাত কিলোমিটার দূরে বলে জানা গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫।

 

এটি দেশে সাম্প্রতিককালে সবচেয়ে তীব্র ভূমিকম্প বলে মনে করছেন লোকজন। একটি ভবনের চার তলার বাসিন্দা জাহেদ বলেন, তার জীবনে মনে পড়ে না এত বড় ভূমিকম্প। তিনি মেঝেতে দাঁড়াতে পারছিলেন না। বিকট শব্দ করে ভবন কাঁপছিল। ঘরের শেল্প থেকে এটা সেটা পড়ে যায়।

 

ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

 

এদিকে ভূমিকম্পের পর একাধিক দুর্ঘটনায় কল পেয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের। এর মধ্যে রাজধানীর আরমানীটোলায় একটি ভবন ধসে পড়ার সংবাদ গিয়েছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, ঘটনাস্থলের উদ্দেশে তাদের ইউনিট রওনা হয়েছে।

 

জানা গেছে, আরমানীটোলা ছাড়াও ভূমিকম্পে খিলগাঁওয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হেলে পড়েছে কলাবাগান, মাতুয়াইল ও নিউমার্কেটের পাশের একটি ভবন।

 

এছাড়া ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হলের ছোট অংশ ভেঙে গেছে। অন্যদিকে ভূমিকম্পের সময় ভয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের চারতলা থেকে একজন লাফ দিয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর