শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

রংপুরের পীরগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৬৪ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৩ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। আজ ২৩শে অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার বড়দরগাহ্ ইউনিয়নের বড়দরগাহ্ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম সাদ্দাম হোসন (২৫)। তিনি দীর্ঘদিন ধরে বড়দরগাহ্ বাজারে “সাদ্দাম টেলিকম’’ নামে মোবাইল রিচার্জ ও মোবাইল ব্যাংকিংয়ের দোকান পরিচালনা করে আসছেন। তাঁর বাড়ি হাজিপুর সাহাপাড়া গ্রামে। সাবেক ইউপি সদস্য মধু মিয়ার ছেলে তিনি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দোকানের সামনে মোটর সাইকেল তালা দেওয়া অবস্থায় দেখতে পাওয়া যায়। আবার ওই সময়ে দোকানও ভেতর থেকে বন্ধ ছিল। উপস্থিত লোকজনের সন্দেহ হলে,তাঁরা তখন ডাকাডাকি করার পর কোন সাড়া-শব্দ না পেয়ে ঝাপের ফুটো দিয়ে সাদ্দামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় শার্টার ভেঙ্গে মরদেহ উদ্ধার করেন।

 

বড়দগাহ্ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলা- সাদ্দামের ঝুলন্ত লাশ উদ্ধার করার কথা স্বীকার করে বলেন, “ব্যবসায় মন্দা চলায় হতাশ হয়ে আত্মহত্যা করেছেন তিনি।”

 

পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর