শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

পটুয়াখালী-বরিশাল মহাসড়কে লাবিবা পরিবহনের ধাক্কায় ২জন অটোবাইক যাত্রী আহত

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী
  • আপডেটের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২২ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই অটোবাইক যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়কের লেবুখালী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-বরিশাল-কুয়াকাটা রুটের একটি পরিবহন বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-১৫৪০) অটোবাইককে ধাক্কা দিলে এতে দুই যাত্রী আহত হন। আহতরা হলেন-সুমি আক্তার (২৪) ও নিপা আক্তার (২৪)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

 

দুমকি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর