ঢাকা, ০৬ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া মেজর জেনারেল এ কে এম আমিনুল হককে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রেষণে রাষ্ট্রদূত পদে নিয়োগ পাওয়া এই কর্মকর্তার চাকরি এখন থেকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হলো।
২০২৩ সালের ১৭ জানুয়ারি মেজর জেনারেল একেএম আমিনুল হককে আনসারের মহাপরিচালক (ডিজি) করা হয়। তার বড়ভাই এ কে এম এনামুল হক শামীম শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন।
আমিনুল ইসলাম ন্যাশনাল ডিফেন্স কলেজ ছাড়াও বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্লাটুন কমান্ডার ছিলেন। সিগন্যাল কোরের এই জেনারেল ইতোপূর্বে ডিজিএফআই ও এনএসআইতে কাজ করেছেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে একইমাসের ২৫ আগস্ট সচিবালয়ের সামনে কিছু আনসার সদস্য বিদ্রোহ করে। সেসময় আনসারের মহাপরিচালক ছিলেন আমিনুল হক। পরে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
Leave a Reply