সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

ইশরাক হোসেন -: আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৬ সময় দেখুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইশরাক হোসেন। সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই চূড়ান্ত ঘোষণা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন তিনি, যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থানের কথা বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তির ইতিবাচক ও নেতিবাচক মন্তব্যের দিকে ইঙ্গিত করেন। তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে দেশ ও জাতিসত্ত্বার প্রয়োজনে যেকোনো আন্দোলন-সংগ্রামে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে সবাইকে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন।

প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরবর্তী পরিকল্পনা জানিয়ে ইশরাক হোসেন বলেন, ভবিষ্যতে সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন সাধারণ বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে কাজ করে যেতে চান। তিনি জোর দিয়ে বলেন, মাদক নির্মূলের লক্ষ্যে তার এই লড়াই আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। এছাড়া দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে বিভিন্ন জেলা সফরসহ পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর