সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে যুবলীগ নেতা হাকিম মিয়াকে আটক করেছেন স্থানীয় লোকজন : কোতোয়ালি থানায় হস্তান্তর
রিপোর্টার নাম
আপডেটের সময় :
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
১৮
সময় দেখুন
সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে যুবলীগ নেতা হাকিম মিয়াকে আটক করেছেন স্থানীয় লোকজন : কোতোয়ালি থানায় হস্তান্তর
ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ থেকে যুবলীগ নেতা মো. হাকিম মিয়াকে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ রবিবার বিকালে সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, বিকালে আদালত এলাকায় স্থানীয় লোকজন হাকিম মিয়াকে আটক করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জানা গেছে, আটককৃত মোহাম্মদ হাকিম মিয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতা। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে...
ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ থেকে যুবলীগ নেতা মো. হাকিম মিয়াকে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ রবিবার বিকালে সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, বিকালে আদালত এলাকায় স্থানীয় লোকজন হাকিম মিয়াকে আটক করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, আটককৃত মোহাম্মদ হাকিম মিয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতা। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
Leave a Reply