রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মুনাফেকি : রিজভী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ সময় দেখুন

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি ‘মুনাফেকি’।

 

রিজভী বলেন, গত ১৬ বছরে দেশের কোনো রাজনৈতিক দল এই পদ্ধতির দাবি জানায়নি, তাই হঠাৎ করে এই দাবি ওঠা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে।

 

দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল নয় মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর আনুপাতিক পদ্ধতির দাবিতে আন্দোলন করা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মুনাফেকি।

 

রিজভী আরও বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি কিছু স্বার্থান্বেষী মহলের সুদূরপ্রসারী চক্রান্ত। এই পদ্ধতি আবার ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করবে।

 

বিএনপির এই নেতা দৃঢ়তার সঙ্গে বলেন, আনুপাতিক ভোটপদ্ধতি বাংলাদেশের বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।

 

তিনি বলেন, দেশের মানুষের চাওয়া-পাওয়া এবং গণতন্ত্রের অগ্রগতির জন্য এই পদ্ধতি কোনোভাবেই উপযুক্ত নয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর