শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

৫ দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনদিনের কর্মসূচি ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৮ সময় দেখুন

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

 

ঘোষণা অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর ঢাকা, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহর ও ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল করবে তারা।

 

এর আগে জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন ও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ইসলামী দলগুলো। এরই অংশ হিসেবে গতকাল রবিবার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর