শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১০ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১১ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট):  আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান কমিটির অন্যতম সদস্য মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপুর সঞ্চালনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল(অব:) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন,

শেখ  হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার পেতাত্মারা রয়ে গেছে। তারা পালিয়ে গিয়েও ইন্ডিয়া বসে বাংলাদেশের নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে। তাই আগামী নির্বাচন সুষ্ঠু ভাবে করার জন্য আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারন করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা  বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  মোঃ মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান,মহিলা বিষয়ক সম্পাদিকা নাজু আপা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.আলামিন সুজন প্রমূখ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক প্রিন্স শরীফ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফোরকান হাওলাদার, সাবেক প্রচার সম্পাদক সোলাইমান বাদশা,  ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য জি এম শাহাজাদা, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম খোকন,সৈয়দ মনির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, জাকির আলম মিলন, সাইদুর রহমান খান, মাইনুল হাসান সোহেল, সৈয়দ সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোর্তুজা, মোঃ ওহাব হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ প্রমূখ। এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এছাড়াও তিনি  সকাল ১০টায়  দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও দুমকি আপতুন নেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ের সুবিধা অসুবিধা সমূহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে অবহিত করেন এবং  তিনি সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর