বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

জাতীয় পার্টির কাঁধে ভর করতে চাইছে পতিত আওয়ামী লীগ : রাশেদ প্রধান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ সময় দেখুন

ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যুব জাগপার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ এখন জাতীয় পার্টির কাঁধে ভর করতে চাইছে।

 

রাশেদ প্রধান বলেন, ভবিষ্যৎ বাংলাদেশে নতুন করে কেউ ফ্যাসিবাদ সৃষ্টি করতে চাইলে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতোই রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। দিল্লিতে বাংলাদেশবিরোধী কনফারেন্স চলছে, আওয়ামী লীগ দেশে ঝটিকা মিছিল করছে, ভিপি নুরের উপরে হামলা হয়েছে, জাতীয় পার্টির কাঁধে ভর করতে চাইছে পতিত আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকার নিন্দা ও প্রতিবাদ করার নতুন মন্ত্রণালয় খুলেছে।

 

তিনি বলেন, আন্দোলন-সংগ্রাম, গুলি খাওয়ার সময় ছাত্র-যুবক-শ্রমিকদের সামনের কাতারে দিয়ে পুরস্কার নেওয়ার সময় জাতীয় নেতারা এগিয়ে আসে। নির্বাচন আসলেই কিছু নেতা নিজের মাথা বিক্রয়ের বাজার বসায়। ফেব্রুয়ারিতে নির্বাচনকে মাথায় নিয়ে নেতারা ক্ষমতার রাজনীতি করছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। ছাত্র-যুবক ভাইরা সচেতন থাকবেন, ফ্যাসিবাদ ও আধিপত্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

 

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজি মো. হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, আরিফ হোসেন ফিরোজ, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, এবি যুব পার্টির সভাপতি শাহাদাতুল্লাহ টুটুল, জাতীয় যুব সংহতির (পার্থ) সভাপতি হারুন অর রশিদ, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন, যুব শক্তির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মো. ইনজামুল হক, ইসলামি যুব আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মুফতি রহমতুল্লাহ বিন হাবিব, ইসলামি যুব সমাজের সভাপতি মাসুদ খান, যুব আন্দোলনের (এনডিএম) সভাপতি আদনান সানি, যুব অধিকার পাটির (পিআরপি) নজরুল ইসলাম সজিব, যুব জাগপার সাংগঠনিক সম্পাদক এসএম ওলিউল আনোয়ার প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর