বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেনি : রাশেদ খান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ সময় দেখুন

ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শাহবাগে সমাবেশের পর গতকাল গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেনি।

 

রাশেদ খান বলেন, জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবি করার চেষ্টা করেছেন।

 

তিনি দাবি করেন, জিএম কাদের ও শামীম হায়দারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এ সময় তিনি বলেন, এই দেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না।

 

নুরুল হক নুরের চিকিৎসা প্রসঙ্গে রাশেদ খান বলেন, নুর কিছু মনে রাখতে পারছেন না এবং শরীরের ওপর তার নিয়ন্ত্রণ নেই। তিনি আরও জানান, একটি মহল নুরকে বিদেশে পাঠানোর চেষ্টা বন্ধ করতে চাইছে। নুরের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।

 

প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় হঠাৎ একটি মিছিল নিয়ে যাওয়া একদল ব্যক্তি কার্যালয়ে হামলা চালায় এবং নিচতলায় অগ্নিসংযোগ করে।

 

জাতীয় পার্টির নেতারা অভিযোগ করেছেন, গণঅধিকার পরিষদের মিছিল থেকে এই হামলা চালানো হয়েছে। নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার জেরে এই ঘটনা ঘটেছে বলেও দাবি করছেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর