বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার অবনতি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৯ সময় দেখুন

ঢাকা, ০৫ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হয়েছে। তাকে আপাতত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) নুরের ফেসবুক পেজ থেকে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছে অ্যাডমিন।

 

পোস্টে বলা হয়, নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হওয়ায় ডাক্তার এই মুহূর্তে তাকে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখতে বলেছেন। হাসপাতালে অনেক দর্শনার্থী আসার কারণে সে পরিবেশ ব্যাহত হচ্ছে।

 

পোস্টে আরও বলা হয়, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, দয়া করে হাসপাতালে ভিড় না করে যার যার অবস্থান থেকে আল্লাহর কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করুন।

 

এদিকে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা তদন্তে তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিন সদস্যের এ কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর