শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ সময় দেখুন

ঢাকা, ০৩ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

মার্কিন পররাষ্ট্র বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন ট্রাম্প। এখন তা সিনেটে উপস্থাপন করা হবে। সিনেট অনুমোদন দিলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার ট্রাম্পের বার্তাটি হোয়াইট হাউস দেশটির সিনেটে পাঠিয়েছে বলে জানা গেছে।

 

ব্রেন্ট ক্রিস্টেনসেন বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে ২০১৯ থেকে তিন বছর ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগে কাউন্সিলর হিসেবে নিয়োজিত ছিলেন।

 

রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন ব্রেন্ট। হাস গত বছর বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বিদায়ের পর অবসরে যান। এরপর মার্কিন পররাষ্ট্র বিভাগ অবসরপ্রাপ্ত আরেক পেশাদার কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসনকে বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়ে পাঠান।

 

মার্কিন কূটনৈতিক বিশ্লেষক জন ডানিলোভিচ বুধবার ফেসবুকে এক পোস্টে বলেন, বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের জন্য ব্রেন্ট ক্রিস্টেনসেন সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তিনি আশা প্রকাশ করেন, মার্কিন সিনেট দ্রুত এ মনোনয়ন অনুমোদন করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর