রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
রিপোর্টার নাম
আপডেটের সময় :
সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
৩০৪
সময় দেখুন
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সাক্ষাৎকালে জেনারেল ওয়াকার-উজ-জামান তার সদ্যসমাপ্ত চীন সফরের বিভিন্ন দিক রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। চীনে তার সফরকালীন বৈঠক, সামরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার নিয়ে যেসব আলোচনা হয়েছে, তা তুলে ধরেন তিনি। এছাড়া বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সেনাপ্রধান জানান, দেশের নিরাপত্তা...
ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সাক্ষাৎকালে জেনারেল ওয়াকার-উজ-জামান তার সদ্যসমাপ্ত চীন সফরের বিভিন্ন দিক রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। চীনে তার সফরকালীন বৈঠক, সামরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার নিয়ে যেসব আলোচনা হয়েছে, তা তুলে ধরেন তিনি।
এছাড়া বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সেনাপ্রধান জানান, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনী প্রয়োজনীয় দায়িত্ব পালন করে যাচ্ছে।
Leave a Reply