রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

নুরুল হক নুর এখন আগের তুলনায় অনেকটা সুস্থ, আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর : ঢামেক পরিচালক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ সময় দেখুন

ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ঢামেকে সাংবাদিকদের ব্রিফিংয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এজন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

 

তিনি বলেন, নুরুল হক নুর এখন আগের তুলনায় অনেকটা সুস্থ। তার নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। চিকিৎসকদের পরামর্শে তিনি এখন স্বাভাবিক খাবার খেতে পারছেন। তবে খাবার খাওয়ার সময় ব্যথা অনুভব করছেন, যা ধীরে ধীরে কমে যাবে।

 

ঢামেক পরিচালক আরও জানান, নুরের চোখে রক্তজমাট বাঁধার কারণে সেরে উঠতে এক থেকে দুই সপ্তাহ লাগবে। এছাড়া আঘাতের পর নাক দিয়ে হওয়া রক্তক্ষরণের কিছু অংশ শ্বাসনালিতে চলে গিয়েছিল, যা গতকাল কাশির সঙ্গে বের হয়ে এসেছে। তবে এতে কোনো ঝুঁকি নেই।

 

এদিন সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন হাসপাতালে গিয়ে নুরের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মীও এসময় হাসপাতালে উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর