শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের তুচ্ছ-তাচ্ছিল্য করার আর সুযোগ নেই : ধর্ম উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১২৬ সময় দেখুন

ঢাকা, ০৯ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে আয়োজিত শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ‌‌‘জাতীয় কনফারেন্সে’ অংশ নিয়ে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে, শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে।

 

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘ব্যবস্থাপনা নীতিমালার মাধ্যমে মসজিদ কমিটি রাজনৈতিক প্রভাবমুক্ত হবে এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ইমাম ও খতিবরা ভূমিকা রাখবেন। এ ছাড়া এই নীতিমালা দেশের মসজিদগুলোতে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করবে।’

 

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের তুচ্ছ-তাচ্ছিল্য করার আর সুযোগ নেই।’

 

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংস্কারে ১৯০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার, তবে মূল অবকাঠামো ঠিক রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ করা হবে।’

 

পরে উপদেষ্টার কাছে তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর