রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

পাকিস্তানের মধ্যাঞ্চল ও বেলুচিস্তান প্রদেশে সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্প

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২০২ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ৩০ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাকিস্তানে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হনেছে। দেশটির মধ্যাঞ্চল ও বেলুচিস্তান প্রদেশে আজ রবিবার (২৯ জুন) ভোরে আঘাত হানা ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার। তবে কোনো ক্ষয়ক্ষতির সংবাদ এখনো পাওয়া যায়নি। খবর রয়টার্স ও ইন্ডিয়া টুডের।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোরে ৩টা ৩০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের বারখান শহরের প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটি ছিল অপেক্ষাকৃত অগভীর। এটি ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়, যা এর কম্পনকে আরও বেশি তীব্র করে তোলে।

 

এদিকে ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানায়, কেন্দ্রস্থল ছিল মুলতান শহর থেকে প্রায় ১৪৯ কিলোমিটার পশ্চিমে।

 

জার্মান গবেষণা সংস্থা জিওসায়েন্সেস (জিএফওজড) ও ইউরো মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মুলতান শহর থেকে প্রায় ১৪৯ কিলোমিটার পশ্চিমে। এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। এ ধরনের অগভীর ভূমিকম্প সাধারণত বেশি বিপজ্জনক বলে ধরা হয়। কারণ ভূত্বকের কাছাকাছি অবস্থানের কারণে কম্পনের মাত্রা বেশি অনুভূত হয়।

 

পাকিস্তানে আঘাত হানা ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

এর আগে জুলাই মাসের শুরুতে পাকিস্তানে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনএসসি) তথ্য অনুযায়ী ওই কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং অবস্থান ছিল অক্ষাংশ ২৭.১৮° উত্তর এবং দ্রাঘিমাংশ ৬৪.৯৬° পূর্বে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর