প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে সামনে রেখে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে সেখান থেকে সরিয়ে ঢাকায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক পরিবর্তনের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত হয়েছে। কখন কোন অ্যাম্বাসেডরকে কখন ডেকে পাঠাবে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একান্ত নিজস্ব সিদ্ধান্ত।’।
শনিবার রাজধানীর সিরডাপে আয়োজিত এক জাতীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতকে ঢাকায় তলব করা বা ফিরিয়ে আনার বিষয়টি কোনো জাতীয় বা আন্তর্জাতিক আলোচনার বিষয় নয়। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাধারণ ও নিয়মিত কার্যপ্রণালীরই অংশ। কোন সময়ে কোন রাষ্ট্রদূতকে দায়িত্ব থেকে সরিয়ে আনা হবে, তা মন্ত্রণালয় নিজের প্রয়োজনে সিদ্ধান্ত নেয়।
তারেক রহমানের আসন্ন জাপান সফর সম্পর্কে শামা ওবায়েদ জানান, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর। এই সফরের মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, পোশাক, শিক্ষা ও স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয়ে সমঝোতা চুক্তি সই হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সফর জাপানি বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরির পথ প্রশস্ত করবে এবং দুই দেশ সম্মিলিতভাবে কাজ করবে। উল্লেখ্য যে, এই আলোচনাটি তুরস্কে অনুষ্ঠেয় কপ-৩১ সম্মেলন প্রস্তুতি উপলক্ষ্যে ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার আয়োজিত জাতীয় সংলাপের এক পর্যায়ে উঠে আসে। শনিবার রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ কে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাদের উদ্যোগে জাতীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকের কাছে তিনি এ কথা বলেন।
Leave a Reply