বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

ইকরামুল হাসান শাকিল সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৫৭ সময় দেখুন

ঢাকা, ১৯ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সপ্তম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। পায়ে হেঁটে ৮৪ দিনে কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে পৌঁছান তিনি। আজ সোমবার (১৯ মে) পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গটির চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা ওড়ান শাকিল।

 

এদিন দুপুরের দিকে ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ইকরামুল হাসান শাকিলের অভিযান সমন্বয়কেরা জানান, ‘এইমাত্র খবর পেলাম শাকিল সামিট করেছে এবং সুস্থ আছে। ক্যাম্প ৪-এ নেমে এসেছে। নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য এখন দেওয়া যাচ্ছে না।’

 

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে মাউন্ট এভারেস্টের উদ্দেশে যাত্রা শুরু করেন ইকরামুল হাসান শাকিল। ‘সি টু সামিট’ নামক এই অভিযানে তিনি পায়ে হেঁটে সমুদ্রপাড় থেকে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর লক্ষ্য নেন।

 

উল্লেখ্য, পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে পর্বতারোহণের প্রাথমিক ও উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি ইতোমধ্যেই হিমালয়ের ‘কেয়াজো রি’, ‘দ্রৌপদী কা ডান্ডা-২’, ‘হিমলুং’ এবং ‘ডোলমা খাং’ পর্বতশৃঙ্গ সফলভাবে জয় করেছেন।

 

২০২৩ সালে তিনি নেপালের পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত, ‘গ্রেট হিমালয়া ট্রেইল’ নামে পরিচিত ১ হাজার ৭০০ কিলোমিটার দীর্ঘ দুর্গম পার্বত্য পথ পায়ে হেঁটে অতিক্রম করে দেশের মধ্যে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনায় আসেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর