বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেল তিনটি জাহাজ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪০ সময় দেখুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজের নিয়মিত চলাচল শুরু হয়েছে। শুক্রবার দ্বিতীয় দিনের মতো দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছে তিনটি জাহাজ। এদিন মোট ১ হাজার ৫৫৪ জন পর্যটক সেন্টমার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে রওয়ানা হয়েছেন। ১ হাজার ৫৫৪ জন পর্যটক নিয়ে কক্সবাজার থেকে দেশের একমাত্র প্রবালদ্বীপ টেকনাফের সেন্টমার্টিনের উদ্দেশ্য রওয়ানা দিয়েছে।

কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে শুক্রবার সকালের দিকে এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ জাহাজ দুটি ছেড়ে যায়। এর আগে বৃহস্পতিবার পর্যটন মৌসুমের প্রথম দিন ৮৩৬ জন যাত্রী নিয়ে এমভি বারো আউলিয়া জাহাজটি সফলভাবে সেন্টমার্টিন পৌঁছেছিল। পর্যটকদের আনা-নেওয়ার এ নতুন ধারায় এমভি বারো আউলিয়ায় ৬১৯ জন, এমভি কর্ণফুলীতে ৩৮৭ জন এবং এমভি টেকনাফে ৫৪৮ জন পর্যটক যাত্রা করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জানা যায়, দ্বিতীয় দিনে এই ৩ জাহাজে করে সর্বমোট ১৫৫৮ জন পর্যটক সেন্টমার্টিন যাচ্ছেন। পরে দুপুরের দিকে সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, ৫ নভেম্বর মৌসুমের প্রথম জাহাজটি নিরাপদে গন্তব্যে পৌঁছানোর পর ৬ নভেম্বর আরও দুটি জাহাজসহ মোট তিনটি জাহাজ সেন্টমার্টিন গেছে। পর্যটকদের নিরাপত্তায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় ভূমিকা পালন করছে।

জাহাজ চলাচলের নতুন নিয়মে শুধু কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকেই সেন্টমার্টিনে জাহাজ যাওয়ার অনুমতি রয়েছে।

এছাড়া পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করে ট্রাভেল পাস সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে।

পর্যটকদের একমুখী ভাড়া সর্বনিম্ন ১ হাজার ৮০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)। সর্বোচ্চ ভাড়ার টিকিটে কেবিনের সুবিধা রাখা হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, প্রথম দিনে ৮৩৬ জন পর্যটক দ্বীপে পৌঁছালে স্থানীয়রা তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পর্যটকদের আগমনে দ্বীপের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। তিনি উল্লেখ করেন, স্থানীয় মানুষের জীবনযাত্রা মূলত পর্যটননির্ভর, তাই পর্যটন মৌসুম শুরু হওয়া মানেই তাদের সারা বছরের অর্থনীতির চাকা সচল হওয়া। পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নিতে পেরে তাঁরা উচ্ছ্বসিত।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানিয়েছেন, নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ কাটিয়ে পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণে নেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। যাত্রী সংখ্যা ও পরিস্থিতির ওপর ভিত্তি করে জাহাজের সংখ্যা সমন্বয় করা হচ্ছে।

পর্যটন কেন্দ্র ও হোটেল-রিসোর্ট ব্যবসায়ীরাও পর্যটকদের বরণ করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন। অনেক পর্যটকই আগে থেকে তাদের থাকার কক্ষ বুকিং দিয়ে রেখেছেন বলে জানা গেছে। নিরাপদে ও আনন্দময় পরিবেশে ভ্রমণ শেষ করে পর্যটকেরা ফিরবেন বলে আশা করছেন স্থানীয়রা। প্রতিবছর পর্যটন মৌসুমে দেশি-বিদেশি পর্যটকেরা এখানে ঘুরতে আসেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর