রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২১ সময় দেখুন

সাইবার হামলার আশঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে। এতে ব্যাংক দুটির ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকরা কোনো ধরনের সেবা নিতে পারছেন না, এমনকি প্রয়োজনীয় কোনো তথ্যও জানতে পারছেন না। আজ দুপুর সাড়ে ১২টার দিকে জনতা ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করলে একটি নোটিশ চোখে পড়ে। সেখানে উল্লেখ করা হয়, সাইটটি বর্তমানে রক্ষণাবেক্ষণের অধীনে রয়েছে এবং শীঘ্রই চালু হবে। এই সাময়িক অসুবিধার জন্য ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। তবে এরপর একাধিকবার চেষ্টা করেও সাইটটিতে প্রবেশ করা সম্ভব হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর