সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

গাড়িতে গুলি ও হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা করলেন আসিফ আকবর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩৬ সময় দেখুন

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলির ঘটনায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে তিনি নিজে বাদী হয়ে হাতিরঝিল থানায় অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে এ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। তিনি জানান, পুলিশের সংশ্লিষ্ট টিম অপরাধীকে শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য কাজ শুরু করেছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবর তাঁর ব্যক্তিগত গাড়িটি পার্ক করে ভবনটির তৃতীয় তলায় নিজের কার্যালয়ে যান। এরপর শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে কার্যালয় থেকে বিকট একটি শব্দ শুনতে পান তিনি। নিচে নেমে এসে দেখেন গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ ভেঙে চুরমার হয়ে গেছে। হামলার সময় গাড়িটি ফাঁকা ছিল বলে জানিয়েছেন সংগীতশিল্পী।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়ক দিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ঘটনাস্থলে আসে। অটোরিকশা থেকে নেমে এক ব্যক্তি বিশাল সেন্টারের পার্কিংয়ের দিকে যান এবং আসিফ আকবরের গাড়ির পেছনের দরজার কাচ লক্ষ্য করে গুলি চালান। এরপর ওই ব্যক্তি অটোরিকশায় চড়েই দ্রুত পালিয়ে যান। আসিফের গাড়ির চালকের পেছনের আসন বরাবর এই গুলি করা হয়েছে।

তদন্তের স্বার্থে পুলিশ ঘটনাস্থল থেকে গুলির কিছু অংশবিশেষ আলামত হিসেবে সংগ্রহ করেছে। অপরাধীকে শনাক্ত করার জন্য ওই এলাকার বিভিন্ন ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাড়িতে এই হামলার ঘটনার পর আসিফ আকবরের স্ত্রী জানিয়েছিলেন, সেখানে কাউকে দ্রুত দৌড়ে পালিয়ে যেতে দেখা গিয়েছিল। পুরো বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর