রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে মাউশিতে বিসিএস শিক্ষকদের অবস্থান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৬ সময় দেখুন

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি এবং এ সংক্রান্ত সরকারি আদেশ জারির দাবিতে রাজধানীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একদল প্রভাষক। আজ রোববার (২৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টা থেকে ৩৬তম বিসিএসসহ বিভিন্ন ব্যাচে নিয়োগপ্রাপ্ত শতাধিক শিক্ষক এই কর্মসূচিতে অংশ নেন। পদবঞ্চিত প্রভাষক পরিষদের ব্যানারে আয়োজিত এই আন্দোলনে শিক্ষকেরা দাবি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরবেন না। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সরকারি আদেশ জারির দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ৩৬ থেকে বিভিন্ন বিসিএসে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা।

আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, গত ১৬, ১৭ ও ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত পদোন্নতির আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়নি। তারা দীর্ঘদিন ধরে পদোন্নতিবঞ্চিত থাকার পাশাপাশি অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের তুলনায় বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক সচিব তালুকদার বলেন, ‘৯ বছর ধরে আমাদের পদোন্নতি নেই। এমনকি আমাদের ছাত্ররাও এখন শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন। তারা এবং আমরা উভয়ই এখন প্রভাষক হিসেবে কর্মরত। শুধু শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ক্ষেত্রেই এমন বৈষম্য কেন?’ তিনি আরও বলেন, ‘অন্যান্য কোনো ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির জন্য রাস্তায় নামতে হয় না। আমরা এখন আর কোনো মৌখিক আশ্বাস মানছি না, সরকারি আদেশ আসার আগপর্যন্ত এখানে অবস্থান চালিয়ে যাব।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর