শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

বিস্মৃত গৌরবের ইতিহাসের আর্কাইভ চত্বরে উদযাপিত হলো বাংলা বর্ষবরণ/১৪৩৩ ও পান্তাভাত উৎসব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৮ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৪ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জের এক নিভৃত পল্লীগ্রাম পঁচাকান্দর। এখানেই সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তথ্য সমৃদ্ধ ইতিহাসের স্মৃতিচিহ্ন যাদুঘর ” বিস্মৃত গৌরবের ইতিহাস এর আর্কাইভ। কাজী আব্দুল হালিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট কাজী লুমুম্বা লুমুর উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো বাংলা বর্ষবরণ অনুষ্ঠান।

আর্কাইভ চত্বরে সকাল দশটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অত্র এলাকার শতশত শিশু-কিশোর ও স্থানীয় গ্রামবাসীদের অংশ গ্রহণে বর্ষবরণ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পীরগঞ্জ সাম্য খেলাঘরের শিল্পী,কলকুশলীদের গান দিয়ে শুরু অনুষ্ঠান মালায় কবিতা পাঠের আসর,ছড়াগান ও বৈশাখী সঙ্গীতের মূর্চ্ছনায় মুহূর্মুহূ করতালিতে আর্কাইভ প্রাঙ্গণ মাতোয়ারা হয়ে যায়।

অনুষ্ঠানের শেষ আকর্ষণ বৈশাখী আয়োজন গ্রামীণ ঐতিহ্য খাবার পান্তাভাতের উৎসব। আলুভর্তা,পাটশাক, পেঁয়াজ,কাঁচামরিচ,ভাজা মাছ ও লবনের মিশ্রনে মাটির সানকীতে পান্তা পরিবেশন ছিল মনোমুগ্ধকর দৃশ্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর