বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছে আহত ৭জন ‘জুলাই যোদ্ধা’

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২২ সময় দেখুন

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত সাতজন ‘জুলাই যোদ্ধা’র পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির জনস্বার্থে এই আবেদনটি দাখিল করেন। রিটকারী হিসেবে এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। সংক্ষুব্ধ এসব ব্যক্তি সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে এ আবেদন করেছেন। জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারি করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের। তবে সেই নোটিশের জবাব না পেয়ে রিটটি দায়ের করা হয়।

রিটে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, আইন, মন্ত্রিপরিষদ ও ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউ প্রধান এবং তথ্য ও সম্প্রচার সচিবসহ মোট ৯ জনকে বিবাদী করা হয়েছে। এর আগে ১৯ নভেম্বর বিবাদীদের প্রতি আইনি নোটিশ পাঠানো হলেও কোনো সাড়া না পেয়েই এই রিট দায়ের করা হয়েছে। আবেদনকারীদের দাবি, গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে দলটির যে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল, তা অপর্যাপ্ত। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে জাতীয় সংসদে আইন পাস বা অধ্যাদেশ জারির মাধ্যমে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা আবশ্যক। এর আগে ১৯ নভেম্বর বিবাদীদের ২৪ ঘণ্টার সময় দিয়ে বিবাদীদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়। রিট আবেদনে বলা হয়েছে, গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের (এসআরও নং ১৩৭-আইন/২০২৫) মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয়।

আবেদনে গত ১০ নভেম্বর থেকে সারা দেশে দলটির নেতাকর্মীরা অগ্নিসংযোগ, বোমাবাজি ও হত্যার মতো সহিংসতায় জড়িত বলে অভিযোগ করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও ও ভাঙচুর, নড়াইলের কালিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতাকে হত্যা, ফরিদপুরে কৃষক দল নেতা হত্যাকাণ্ড এবং চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে হামলার ঘটনা উল্লেখ রয়েছে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের বেশ কয়েকটি শাখা ও বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলার চিত্র তুলে ধরা হয়েছে। আবেদনে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও ২০২৬ সালের ১০ নভেম্বর থেকে দেশজুড়ে আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা এবং থানা, হাসপাতাল ও সরকারি-বেসরকারি সম্পত্তিতে হামলা চালাচ্ছে। এর মধ্যে ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে অগ্নিসংযোগ ও বিজিবির চারটি গাড়িতে আগুন, ১৮ নভেম্বর নড়াইলের কালিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা মো. শাহীন ও সোহেল মোল্লাকে হত্যা, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য। হামলা, ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে গ্রামীণ ব্যাংকের ২০ থেকে ৩৭টি শাখায় অগ্নিসংযোগ ও হামলার চেষ্টা এবং ১৮ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করা হয়েছে।

রিট আবেদনে গত ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রীর মন্তব্য উদ্ধৃত করে বলা হয়, দলটি বর্তমানে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত। এ ছাড়া ভারতের মাটিতে বসে দলটির পলাতক নেতারা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির নির্দেশনা দিচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে কমিশন অব ইনকোয়ারি আইনের অধীনে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। এই কমিটি ১৯৭২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত গুম, খুন, শ্বেতপত্র অনুযায়ী ২৩৪ বিলিয়ন ডলার পাচার, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের ঘটনার মতো বিষয়গুলো ৯০ দিনের মধ্যে তদন্ত করবে। রিট আবেদনে উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সম্পর্কে বলেছেন, ‘তারা কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী; দেশে ও বিদেশে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা বারবার এটি প্রমাণ করেছে’। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ কর্তৃক অনুপস্থিতিতে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ দলটির পলাতক নেতারা ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করে অডিও বার্তা, টেলিফোন ও আন্তর্জাতিক গণমাধ্যমে (এপি, আইএএনএস, এএফপি) সাক্ষা। রিটে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি আইনের অধীনে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। এই কমিটি ১৯৭২-১৯৭৫ সময়ের রক্ষীবাহিনীর কর্মকাণ্ড ও সিরাজ সিকদার হত্যা, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বর অভিযান, ২০০৯-২০২৪ সময়ের গুম-খুন (‘আয়নাঘর’), শ্বেতপত্র অনুযায়ী প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচা।

আর্থিক জালিয়াতি অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি সরকারগুলোকে অবহিত করা, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দলটিকে ‘ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন’ হিসেবে তালিকাভুক্তির অনুরোধ জানানো এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আলোকে ভারত সরকারকে সীমান্ত ব্যবহার করে অস্থিতিশীল কর্মকাণ্ড বন্ধের আনুষ্ঠানিক অনুরোধের নির্দেশনা চাওয়া হয়েছে। দণ্ডিত নেতাদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পদক্ষেপ নেয়ার আবেদনও রিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি দেশ-বিদেশে দলটির অর্থের উৎস ও সংশ্লিষ্ট কোম্পানি-ব্যক্তিদের চিহ্নিত করে তহবিল জব্দ করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ-কে ৩০ দিনের মধ্যে হলফনামা আকারে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর