বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

ফুসফুস ক্যানসারের ঝুঁকি ও প্রতিকারের উপায় জানুন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩৫ সময় দেখুন

ফুসফুস ক্যানসার বিশ্বজুড়ে ক্যানসারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এটি কেবল ধূমপায়ীদের রোগ নয়, অধূমপায়ীদের মধ্যেও এর প্রকোপ দেখা দিতে পারে। ফুসফুসের স্বাভাবিক কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধির মাধ্যমেই মূলত এই জটিল রোগের সূত্রপাত হয়। বাংলাদেশেও এটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা।

ফুসফুস ক্যানসারের ঝুঁকি ও কারণসমূহ

  • ধূমপান ও তামাকজাত দ্রব্য: বিড়ি, সিগারেট বা যেকোনো তামাকপণ্যের নিয়মিত ব্যবহার।
  • দীর্ঘমেয়াদী ধূমপান: দীর্ঘ সময় ধরে অতিরিক্ত ধূমপানের অভ্যাস।
  • পরোক্ষ ধূমপান: অন্যদের সিগারেটের ধোঁয়া নিয়মিত শ্বাস নেওয়ার মাধ্যমে গ্রহণ করা।
  • বায়ুদূষণ: দীর্ঘকাল ধরে দূষিত বাতাসের সংস্পর্শে থাকা।
  • ক্ষতিকর পদার্থের সংস্পর্শ: কর্মক্ষেত্রে অ্যাসবেস্টস, সিলিকা, আর্সেনিক ও ডিজেল ধোঁয়ার সংস্পর্শে আসা।
  • পারিবারিক ইতিহাস: পরিবারে নিকটাত্মীয়ের এই রোগের ইতিহাস থাকা।
  • অন্যান্য কারণ: বংশগত জিনগত বৈশিষ্ট্য, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ এবং রেডন গ্যাসের সংস্পর্শ।

ফুসফুস ক্যানসার প্রাথমিক পর্যায়ে অনেক ক্ষেত্রে কোনো উপসর্গ তৈরি করে না। তবে রোগের বিস্তার বাড়লে বেশ কিছু লক্ষণ ফুটে ওঠে। কর্মক্ষেত্রে ক্ষতিকর পদার্থের সংস্পর্শ: যেমন: Asbestos, Silica, Arsenic এবং Diesel exhaust। বর্তমানে ফুসফুস ক্যানসারের চিকিৎসায় Surgery, Chemotherapy, Radiotherapy, Targeted Therapy এবং Immunotherapy ব্যবহৃত হচ্ছে।

ফুসফুস ক্যানসারের সম্ভাব্য লক্ষণসমূহ

  1. দীর্ঘদিনের কাশি বা কাশির প্রকৃতির পরিবর্তন হওয়া।
  2. কাশির সাথে রক্ত আসা।
  3. বুকের ভেতরে ব্যথা বা চাপা অস্বস্তি বোধ করা।
  4. শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়া।
  5. কণ্ঠস্বরের পরিবর্তন কিংবা কণ্ঠ ভেঙে যাওয়া।
  6. অকারণে শরীরের ওজন দ্রুত কমে যাওয়া।
  7. সব সময় ক্লান্ত বোধ করা ও ক্ষুধামান্দ্য।
  8. ফুসফুসে বারবার নিউমোনিয়া বা সংক্রমণের সমস্যা।

দীর্ঘস্থায়ী কাশি বা কাশির সাথে রক্ত আসাকে কখনোই অবহেলা করা উচিত নয়। এগুলো ফুসফুস ক্যানসার ছাড়াও অন্য শারীরিক সমস্যার সংকেত হতে পারে, তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ

  1. ধূমপান পুরোপুরি বর্জন করুন।
  2. ধূমপান ফুসফুস ক্যানসারের সবচেয়ে বড় প্রতিরোধযোগ্য কারণ; এটি ত্যাগ করলে সময়ের সঙ্গে ঝুঁকি কমতে থাকে।
  3. পরোক্ষ ধূমপান এড়িয়ে চলুন।
  4. ঘর, কর্মক্ষেত্র ও ব্যক্তিগত গাড়িকে ধূমপানমুক্ত রাখুন।
  5. বায়ুদূষণের পরিবেশ এড়িয়ে চলার চেষ্টা করুন।
  6. ধুলোবালি ও দূষিত বাতাসে কাজ করার সময় যথাযথ সুরক্ষা নিশ্চিত করুন।
  7. কর্মক্ষেত্রে সুরক্ষানীতি মেনে চলুন।
  8. অ্যাসবেস্টস ও সিলিকার মতো ক্ষতিকর পদার্থ নিয়ে কাজ করার সময় যথাযথ সুরক্ষাসামগ্রী ব্যবহার করুন।

যাদের অতীতে দীর্ঘমেয়াদী ধূমপানের অভ্যাস ছিল, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ‘লো-ডোজ সিটি স্ক্যান’ (LDCT) স্ক্রিনিংয়ের বিষয়ে যাচাই করা উচিত। তবে সবার জন্য এই পরীক্ষা প্রযোজ্য নয়, এটি মূলত উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্যই পরামর্শ দেওয়া হয়।

রোগ নির্ণয় পদ্ধতি

  1. চেস্ট সিটি স্ক্যান।
  2. ব্রঙ্কোস্কোপি।
  3. বায়োপসি ও হিস্টোপ্যাথলজি।
  4. মলিকুলার টেস্টিং ও বায়োমার্কার অ্যানালাইসিস।

রোগের পর্যায় ও ধরন অনুযায়ী শল্যচিকিৎসা, কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। তবে কিছু কার্যকর পদক্ষেপের মাধ্যমে এর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো যায়।

প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে অনেক ক্ষেত্রে পূর্ণ নিরাময় সম্ভব।

ক্যানসার মানেই শেষ নয়, বরং সচেতনতা ও সঠিক চিকিৎসা অনেক জীবন বাঁচাতে পারে।

এই নভেম্বর মাসে ফুসফুস ক্যানসার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিয়ে সুস্থ ও ধূমপানমুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

এই পরামর্শটি দিয়েছেন টিএমএসএস ক্যানসার সেন্টার, বগুড়ার রেডিয়েশন অনকোলজিস্ট।

  • দীর্ঘদিন ধূমপান করা এবং প্রতিদিন বেশি পরিমাণে ধূমপান করা।
  • বুকে ব্যথা বা চাপ অনুভব করা।
  • Chest CT scan।
  • Biopsy ও Histopathology।
  • Molecular testing ও Biomarker analysis।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর