বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

কুবিতে তড়িঘড়ি নিয়োগের অভিযোগ, পরীক্ষার দিন মিলছে এডমিট কার্ড

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় চরম তড়িঘড়ির অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে বিজ্ঞপ্তি প্রকাশের মাত্র এক মাসের মাথায় ৩৫টি পদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার ওপর জোর দিচ্ছে প্রশাসন। অভিযোগ উঠেছে, অনেক প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে লিখিত পরীক্ষার এডমিট কার্ড হাতে পাননি। এমনকি কিছু পদের প্রার্থীরা পরীক্ষার দিন সকালে কেন্দ্রে পৌঁছানোর পর এডমিট কার্ড পেয়েছেন, যার ফলে পরীক্ষার প্রস্তুতিসহ প্রয়োজনীয় কাগজপত্র গোছাতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে তাঁদের। পরে আমার এক নিকটাত্মীয়ের মাধ্যমে সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র আনাই।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর কুবি ওয়েবসাইটে ৩৫ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১৪টি শিক্ষক পদ এবং ২১টি কর্মকর্তা ও কর্মচারীর পদ অন্তর্ভুক্ত ছিল। আবেদনের জন্য নির্ধারিত শেষ সময় ছিল গত ২৬ অক্টোবর। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিলম্ব না করে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করে প্রশাসন। আগামী ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সিন্ডিকেটের আগেই এক মাসের ব্যবধানে নিয়োগের লিখিত ও ভাইবা পরীক্ষাগুলো শেষ করার প্রক্রিয়া চলছে। সবকিছু বিবেচনা করেই নিয়োগের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।’।

প্রার্থীদের মূল অভিযোগ হলো, তাড়াহুড়ো করে নিয়োগের সূচি চূড়ান্ত করায় প্রয়োজনীয় তথ্য ও এডমিট কার্ড যথাসময়ে তাঁদের কাছে পৌঁছায়নি। উদাহরণস্বরূপ, প্রশাসনিক কর্মকর্তা পদের একটি লিখিত পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছিল ১৪ নভেম্বর সকাল ৯টায়। অথচ প্রার্থীদের পরীক্ষার বিষয়ে আগের দিন, অর্থাৎ ১৩ নভেম্বর বিকেলে মাত্র একটি টেলিফোন কলের মাধ্যমে অবহিত করা হয়। লিখিত পরীক্ষার চিঠি ও এডমিট কার্ড ডাকযোগে পাঠানোর নিয়ম থাকলেও প্রার্থীরা পরীক্ষার আগে তা পাননি। এমনকি পরীক্ষা শেষ হওয়ার পরও অনেকে ডাক বিভাগের কোনো চিঠি পৌঁছায়নি বলে জানান। কিন্তু পরীক্ষার্থী সময়ে পাননি বলে অভিযোগ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে পাওয়া রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি পর্যালোচনা করে জানা গেছে, ৫ নভেম্বর ওই পরীক্ষার চিঠি ইস্যু করা হয়েছিল। সেখানে ১৪ নভেম্বর সকাল ৯টায় পরীক্ষা এবং উত্তীর্ণদের একই দিনে উপাচার্যের দপ্তরে মৌখিক পরীক্ষার কথা বলা হয়। এতে চাকরিপ্রার্থীদের এনওসি (অনাপত্তিপত্র), মূল সনদপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সাথে আনার নির্দেশনা ছিল। তবে চিঠি পরীক্ষার আগে না পাওয়ায় এবং পরীক্ষার দিন সকালে কেন্দ্রেই এডমিট কার্ড হাতে মেলায় অনেকেই এনওসি বা মূল সনদপত্রের মতো গুরুত্বপূর্ণ কাগজপত্র সাথে আনতে পারেননি। সেদিন একযোগে সহকারী রেজিস্ট্রার, প্রশাসনিক কর্মকর্তা এবং দুই ক্যাটাগরির আপগ্রেডেশনসহ একাধিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। আরেক চাকরিপ্রার্থী বলেন, ‘আমি প্রথমে এনওসি ও প্রয়োজনীয় সনদপত্র নিয়ে আসতে পারিনি।

হয়রানির শিকার হওয়া এক চাকরিপ্রার্থী জানান, পরীক্ষার ঠিক আগের দিন তাঁদের ফোন দিয়ে পরের দিন সকালে উপস্থিত থাকতে বলা হয়। পরীক্ষার হলে উপস্থিত হয়ে এডমিট কার্ড হাতে পাওয়ার পর তাঁরা জানতে পারেন যে চাকুরীরতদের এনওসি ও অন্যান্য সনদের মূল কপি লাগবে এবং লিখিত পরীক্ষার পরই মৌখিক পরীক্ষা হবে। তাড়াহুড়োর কারণে অনেকে এনওসি জোগাড় করতে পারেননি। অন্য এক প্রার্থী জানান, সকালে এডমিট কার্ড পেয়ে আত্মীয়দের সহায়তায় তাড়াহুড়ো করে কাগজপত্র পরীক্ষা কেন্দ্রে আনান তিনি। সরকারি একটি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় এমন হুটহাট সিদ্ধান্ত ও তড়িঘড়ি কেন করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থীরা। এটা একটা পাবলিক পরীক্ষা এতো তাড়াহুড়া কেন?’।

অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী জানান, ডাকযোগে পাঠানো চিঠি পৌঁছাতে বিলম্ব হতে পারে জেনেই প্রার্থীদের ফোনে বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। কোনো প্রার্থী যেন পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যে পরীক্ষার দিন হলে এডমিট কার্ডের অনুলিপি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও কাউকে পরীক্ষায় বসতে বাধা দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য প্রয়োজনীয় সনদের মূলকপি এবং চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র সঙ্গে আনার নির্দেশ দেওয়া হয়।

এক মাসের মধ্যে ৩৫টি পদে নিয়োগ কার্যক্রম শেষ করার তাগিদ সম্পর্কে রেজিস্ট্রার আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে চরম শিক্ষক সংকট চলছে এবং বর্তমান সময়সূচি অত্যন্ত ব্যস্ত। নিয়োগ নিশ্চিত করতে প্রতিদিন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন বোর্ড এবং প্রশাসনিক বৈঠক করতে হচ্ছে। আগামী ২৮ নভেম্বরের সিন্ডিকেট সভার কথা মাথায় রেখেই সমস্ত নিয়োগ বোর্ড দ্রুত সম্পন্ন করতে হয়েছে। অন্যদিকে, তড়িঘড়ি নিয়োগ নিয়ে প্রশ্ন করা হলে কুবির উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বিস্তারিত মন্তব্যের জন্য রেজিস্ট্রারের সাথে কথা বলার পরামর্শ দেন এবং বিষয়টিকে অপ্রাসঙ্গিক বলে টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর