সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় মসজিদের ভেতর অশালীন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বুধবার, ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে এই দণ্ড কার্যকর করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য নিশ্চিত করেছে। পরে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়ে রাজকীয় আদেশ জারি করা হয়।
নিরাপত্তা বাহিনীর অভিযানে আটকের পর তাদের বিরুদ্ধে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালতে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিচারক তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। সৌদি মন্ত্রণালয়ের ভাষ্যমতে, অপরাধের ধরন অত্যন্ত গুরুতর এবং মসজিদের মতো পবিত্র স্থানের মর্যাদা লঙ্ঘিত হওয়ায় আদালত কঠোর এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিচারিক প্রক্রিয়ায় রায় বহাল থাকার পর রাজকীয় অনুমোদনে তা কার্যকর করা হয়। তবে ঠিক কী ধরনের অনৈতিক কর্মকাণ্ডের কারণে এই শাস্তি দেওয়া হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়নি। পরবর্তী সময়ে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে যে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মসজিদের পবিত্রতা রক্ষায় তারা বদ্ধপরিকর। ইসলামী আইন প্রয়োগে সরকার যে কোনো আপোষহীন অবস্থানে রয়েছে, তা স্পষ্ট করা হয়েছে। একইসঙ্গে, এ ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অন্য ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শাস্তির মুখোমুখি করার বিষয়ে হুঁশিয়ারি প্রদান করেছে সৌদি কর্তৃপক্ষ। ইসলামী আইনে ‘তাজির’ নামে পরিচিত বিচারকের বিবেচনাধীন শাস্তির আওতায় তাদের এই দণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে এ ধরনের অপরাধে জড়িত অন্যদেরও দেশটির আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।
Leave a Reply