রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক আমির খসরু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩৩ সময় দেখুন

ঢাকা, ১০ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সিনিয়র সাংবাদিক আমির খসরু আর নেই। ৬৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। স্বজনদের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা সাতটার কিছু আগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং সম্পাদক মাহবুবা চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। সর্বশেষ বিএমইউ’র আইসিইউতে ভর্তি ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর