সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

রংপুরের পীরগঞ্জে নজরুল বর্ষের শুভ উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৮ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ৩১ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলায় নজরুল বর্ষ উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. মাহমুদুল হাসান। উপজেলা নির্বাহী অফিসার, পীরগঞ্জ-রংপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদুন্নবী চৌধুরী পলাশ। উপজেলা বিএনপি সভাপতি, পীরগঞ্জ।জামায়াতের আমির জনাব নজরুল ইসলাম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব সুলতান আহমেদ সোনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।

বক্তব্য রাখেন পীরগঞ্জ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব আবু আজাদ বাবলু। সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এ বি এম সাজেদুল বারী। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নজরুল সংগীত পরিবেশিত হয়।

অনুষ্ঠানে বক্তারা নজরুলের সাহিত্য, সঙ্গীত ও সংগ্রামী জীবন নিয়ে আলোকপাত করেন এবং নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।

স্থানীয়ভাবে আয়োজিত এই নজরুল বর্ষ উদযাপন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মকে মানবিক, অসাম্প্রদায়িক ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা দেয়। তাই তরুণ প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

পরে নজরুলের গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রংপুরের পীরগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. আব্দুর রহমান। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর