শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি মো. হাবিবুল গনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৯ সময় দেখুন

ঢাকা, ২৭ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বৃহস্পতিবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি মো. হাবিবুল গনিকে তাঁর শপথ গ্রহণের তারিখ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে।

বিচারপতি মো. হাবিবুল গনি এত দিন হাইকোর্ট বিভাগে বিচারিক দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন নিয়োগের ফলে প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর