শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

ডিএমপির যাত্রাবাড়ী থানা থেকে এক নারী আসামি পালিয়ে গেছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২২ সময় দেখুন

ঢাকা, ২৭ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা থেকে এক নারী আসামি পালিয়ে গিয়েছে। পলাতক আসামির নাম–মিতু আক্তার। তিনি যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তিনদিনের রিমান্ডে ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মিতু আক্তার যাত্রাবাড়ী থানায় হওয়া একটি হত্যা মামলার আসামি। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়।

পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার ভোরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মিতু আক্তার থানা থেকে পালিয়ে যান।

তবে কীভাবে তিনি থানা থেকে পালিয়ে গেলেন এবং এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা কী ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পলাতক ওই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি।

এ বিষয়ে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি, ডেমরা জোন) মহসিন মাসুদ জানান, তিনদিনের রিমান্ড শেষে আজ মিতুকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। তাকে খুঁজে বের করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর