রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জের মেয়ের সাফল্য : বুয়েটের লেকচারার হলেন পুস্পিতা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪২ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১১ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): স্বপ্ন ছোঁয়ার ডানায় উড়ে স্বপ্নকে বাস্তবে রুপ দিতে সফল হলো রংপুরের পীরগঞ্জ উপজেলার গন্ধর্বপুরের নাবিরা হুদা পুস্পিতা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদান করেছেন তিনি। পুষ্পিতার এমন সাফল্যে পীরগঞ্জবাসী ধন্য।

পীরগঞ্জের নিভৃত পল্লীতে শেকড় হলেও বেড়ে ওঠা রাজধানী শহরে। নাবিরা হুদা পুস্পিতা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও পরিচ্ছন্ন স্বভাবের। কঠোর পরিশ্রমী পুস্পিতা লেখাপড়া জীবনে সবসময় সকল পরীক্ষায় মেধার প্রতিযোগিতায় নিজের অবস্থান রেখেছেন ঈর্শ্বণীয় সাফল্যের শিখরে। বাবা-মায়ের ছোট সন্তান পুস্পিতা তাঁর পড়ালেখার মধ্যেই সবসময় ছন্দ-আনন্দ খুঁজে ফেরেন সর্বদা। অধ্যাবসায়কে জীবনের খেলার সাথী করে স্কুল জীবন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে সফলতার পালক জুটিয়েছেন তাঁর মেধার মুকুটে। ইঞ্জিনিয়ার নাবিরা হুদা পুস্পিতা মোহাম্মদপুর প্রিপারেটরী স্কুল থেকে এসএসসি ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ থেকে এইচএসসি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ন্যানো মেটারিয়ালস এন্ড সিরামিক বিষয়ে পড়াশোনা করে উচ্চ শিক্ষা লাভ করেন এবং একই ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে যোগদান করেন।

পুস্পিতার বাবা নুরুল হুদা তালুকদার ( লিটন তালুকদার) জাপানের কানাজাওয়া ইউনিভারসিটিতে অধ্যায়নরত অবস্থায় কানাজাওয়া ইলেমেন্টিরী স্কুলে সহকারী শিক্ষক ছিলেন,বর্তমানে দেশে ব্যবসা করেন। মাতা শাবানা নাজনীন জাপানে একই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে এখন দেশে আছেন। বড় মেয়ে ডা. নাবিলা হুদা পুস্পা রংপুর ডেন্টাল কলেজ থেকে বিডিএস এবং ঢাকা ডেন্টাল কলেজ থেকে পিজিপি করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর