সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু : আক্রান্ত ১ হাজার ৪২১ জন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২০ সময় দেখুন

হেলথ ডেস্ক, ১২ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ১৬৪ শিশু দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৪২১ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশু করে মোট ২ শিশু মারা গেছেন। সবমিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১৬৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ শিশু ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬০ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ২ লাখ ৬ হাজার ২৯৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২২ হাজার ৫৭৩ শিশুর হাম শনাক্ত হয়েছে।

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৮৩ হাজার ২২৬ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৭৫ হাজার ৬৫৫ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর