রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

পটুয়াখালীর বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৭ সময় দেখুন

এইচ এম আবু বকর সিদ্দিক-বাউফল উপজেলা প্রতিনিধি (পটুয়াখালী), ১১ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর বাউফল পৌরসভার ৪ নং ওয়ার্ডে শনিবার সকালে মোসা: নিশি আক্তার (২৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১জুলাই) সকাল ৮টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তারা ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নিশির লাশ উদ্ধার করে। নিহত নিশি আক্তার ওই ওয়ার্ডের আমেরিকান প্রবাসী মনিরুল ইসলামের (৪০) স্ত্রী। তাদের বিয়ে হয়েছে মাত্র তিন মাস আগে। আমেরিকা প্রবাসী স্বামী ছুটিতে দেশে এসে এই বিয়ে সম্পন্ন করেন। নিশি আক্তার স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মনিরুল ইসলামের এর আগে আরো একাধিক বিয়ে করার ও অভিযোগ পাওয়া যায়।

এ ঘটনায় স্বামী মনিরুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে স্ত্রী নিশি তাকে বলেন তার শরীর ভালো লাগছে না। পরে তিনি অন্য একটি রুমে গিয়ে ঘুমাতে যান। শনিবার সকালে ডাকাডাকি করেও নিশি যখন দরজা না খোলেন, তখন তিনি থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। বর্তমানে স্বামী মনিরুল ইসলাম দেশে আছেন।

বাউফল থানার কর্মকর্তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে থানা পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর