বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

মেয়েদের অনার্স পর্যন্ত শিক্ষাব্যবস্থা অবৈতনিক করার পরিকল্পনা আছে, বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের বৃত্তিও দেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৪ সময় দেখুন

ঢাকা, ০৮ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার বিকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেয়েদের স্নাতক (অনার্স) পর্যন্ত শিক্ষাব্যবস্থা অবৈতনিক করার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ভালো ফল করা শিক্ষার্থীদের বৃত্তিও দেওয়া হবে।

সংসদ সদস্য হেলেন জেরিন খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীশিক্ষার পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের উদ্যোগ নিয়েছে। তিনি উল্লেখ করেন, আগে খালেদা জিয়া সরকারের সময় মেয়েদের এইচএসসি পর্যন্ত শিক্ষাব্যবস্থা অবৈতনিক করা হয়েছিল। এবার সেই সুযোগ স্নাতক (অনার্স) পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, অনার্স পর্যন্ত যেসব ছাত্রী ভালো ফল করবে, তাদের বৃত্তি দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে।

একই অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুলব্যাগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

তিনি বলেন, দেশে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

এ ছাড়া কৃষকদের স্বার্থ রক্ষায় পেঁয়াজ ও রসুন সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর