গুলিস্তানের ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে জামায়াতের বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ
রিপোর্টার নাম
আপডেটের সময় :
শনিবার, ৪ জুলাই, ২০২৬
১৪৫
সময় দেখুন
গুলিস্তানের ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে জামায়াতের বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ
ঢাকা, ০৪ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকালে গুলিস্তানের ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন দলটির ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন। তিনি বলেন, ‘বিএনপি'র সন্ত্রাসীরা দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। কিছুদিন আগে তারা মার্কেট তালাবদ্ধ করে মার্কেটে নিয়ন্ত্রণ নিতে চায়। তখন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।’ তিনি আরও বলেন, ‘আজ স্থানীয় জামায়াত রাজধানীর ফুলবাড়িয়ায় সন্ত্রাস চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আহ্বান করে। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে...
ঢাকা, ০৪ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকালে গুলিস্তানের ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন দলটির ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন।
তিনি বলেন, ‘বিএনপি’র সন্ত্রাসীরা দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। কিছুদিন আগে তারা মার্কেট তালাবদ্ধ করে মার্কেটে নিয়ন্ত্রণ নিতে চায়। তখন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।’
তিনি আরও বলেন, ‘আজ স্থানীয় জামায়াত রাজধানীর ফুলবাড়িয়ায় সন্ত্রাস চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আহ্বান করে। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে বিএনপি’র সন্ত্রাসী চাঁদাবাজ গ্রুপ অতর্কিত হামলা চালায়।’
Leave a Reply