আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০১ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ” ইউনিয়ন পর্যায়ে প্রযুক্তির মাধ্যমে মাছচাষ ” এর আওতায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) মাছ চাষ প্রদর্শনী খামার/২০২৬ এর আওতায় পীরগঞ্জ সিনিয়র মৎস্য অফিসার কাওসার হোসেনের তত্বাবধানে আজ ১লা জুলাই বুধবার দুপুর ১২ টায় রংপুরের পীরগঞ্জে উপজেলার ১৫ নং কাবিলপুর ইউনিয়নের বিষ্ণপুরে মিজানুর রহমানের এক একর পুকুরে চিতল মাছের এক হাজার পোনা ছাড়া হয়েছে ।
পরে ৭ নং বড় আলমপুর গ্রামের আতোয়ার রহমান মেম্বারের এক একর পুকুরে দশ হাজার পাবদা মাছের পোনা ছাড়া হয়। এ সময়ে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা কর্মকর্তা কাওসার হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লব,সদস্য মোস্তফা জামান, রতন সরকার প্রমুখ।
Leave a Reply