মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

পল্লী বিদ্যুতের অসৌজন্য আচরণে গ্রাহকের মৃত্যু : পীরগঞ্জে অপ্রীতিকর ওই ঘটনায় এলাকায় বিরুপ প্রভাব, সংঘর্ষের আশংকা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩৬ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ৩০ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জে পল্লী বিদ্যুতের গ্রাহকের সাথে বিদ্যুৎ কর্মীদের অসৌজন্যমূলক আচরণে ষোল ঘরিয়া গ্রামের আসাদুল ইসলাম নামের এক ব্যক্তি মৃত্যু বরণ করেছেন বলে জানা গেছে। প্রাপ্ত সূত্র মতে আসাদুল ইসলাম তাঁর বকেয়া বিলটি ২৫/০৬/২০২৬ খ্রিঃ তারিখে পরিশোধ করেন। ২৬/০৬/২০২৬ খ্রিঃ তারিখ দুপুর ২ টায় পল্লী বিদ্যুতের কর্মীরা এসে , এ নিয়ে কর্মীদের সাথে ব্যাপক তর্ক-বিতর্ক, হাতাহাতি, ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী জানায়। এক পর্যায়ে সংযোগ পূণঃস্থাপন করতে বাধ্য হন বিদ্যুৎ কর্মীরা।

ঘটনার পর পরই উত্তেজিত আসাদুল ইসলাম অসুস্থ বোধ করেন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। ধারণা করা হয়, বিদ্যুৎ কর্মীদের সাথে তর্কাতর্কী ও ধাক্কাধাক্কির সময় আসাদুলের হার্ট অ্যাটাক্ট হয়েছে বলে মনে করা হয়। অবস্থা বেগতিক দেখে সাথে সাথে বিদ্যুৎ কর্মীরা সটকে পড়েন।

সম্প্রতি জুন ক্লোজিং এর কারণে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলছে। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের পীরগঞ্জ জোনে প্রায়ই এমন অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। পল্লী বিদ্যুৎ কর্মীদের ঔদ্ধর্ত্য ও অসৌজন্যমূলক আচরণ

বিষয়ক ভিন্ন ভিন্ন অভিযোগ পেয়ে এ প্রতিবেদক পীরগঞ্জ জোনে কর্মরত ডেপুটি জেনারেল ম্যানেজার রবিউল আলম ও সহকারি জেনারেল ম্যানেজার মাসুদ আলমের সাথে ২৫/০৬/২০২৬ খ্রিঃ তারিখে দীর্ঘ সময় মত বিনিময় করেন।

কর্তৃপক্ষের সহনশীল সহযোগিতা ও কর্মীদের আচরণ ও গতিবিধি সন্তোষজনক করার প্রতিশ্রুতি দেন। মতবিনিময়ের এক দিনের ব্যবধানেই ঘটে গেল এমন হৃদয় বিদারক ঘটনাটি। এ ব্যাপারে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া, যে কোন সময় বড় কোন সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে ওই এলাকাসমূহে। শুক্রবার ছুটির দিন হলেও গভির রাতে সংশ্লিষ্ট জি এম, ডিজিএম এর বক্তব্য পাওয়া গেছে। সেখানেও ঘটনার সত্যতা পাওয়া গেলেও বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার ঈঙ্গিত পাওয়া গেছে। নিজেদের কৃতকর্ম ও দোষ ঢাকতে কৌশলী অবস্থান নিয়েছেন তাঁরা।

উঠে এসেছে ভিন্ন বার্তা। তাঁরা বলেছেন, বিদ্যুৎ বিল আগের দিনে নয়,ঐদিন অর্থাৎ ২৬ তারিখে পরিশোধ করা হয়েছে। বিদ্যুৎ কর্মীরা দুপুরের আগেই ওই স্থান ত্যাগ করেন বলেও জানান কর্তা ব্যক্তিগণ। তবে, আসাদুল ইসলামের সাথে যে তর্কাতর্কী ও ধ্বস্তাধস্তি হয়েছে, তা স্বীকার করেন। এ ব্যাপরে এলাকাবাসী মনে করেন,বর্তমানে তীব্র গরমে নাকাল জনজীবন।উপরন্ত সময়-অসময় ঘনঘন লোড শেডিং এ জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।তাই যে কোন সময় আরও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। আসাদুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষ বিদ্যুৎ বিভাগকেই দোষী সাব্যস্ত করছেন বলে জানা গেছে। মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত আসাদুল ইসলাম(৫৫) ষোলঘরিয়া গ্রামের মৃত আফজাল পাইকারের ছেলে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর