মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

পটুয়াখালীতে ১,৮২১ কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ২ লাখ ৫৩ হাজার শিশু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩২ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৯ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে ২ লাখ ৫৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ লক্ষ্যে জেলার ১ হাজার ৮২১টি কেন্দ্রে ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

সোমবার (২৮ জুন) সকালে জেলা প্রশাসকের দরবার হলে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া।

তিনি বলেন, শিশুদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের এ কর্মসূচির মাধ্যমে জেলার প্রতিটি উপযুক্ত বয়সী শিশুর কাছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পৌঁছে দিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, ক্যাম্পেইন বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, বিভিন্ন এনজিও, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), সুপারভাইজার ও স্বেচ্ছাসেবকসহ পর্যাপ্ত জনবল মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে শিশুদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের অবশ্যই নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। তবে সম্প্রতি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় যেসব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে, তাদের পুনরায় ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজন নেই। এছাড়া অসুস্থ, ৬ মাসের কম বয়সী এবং ৫ বছরের বেশি বয়সী শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে না।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, শিশুস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি। এ কর্মসূচি সফল করতে জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো শিশু যেন এ কার্যক্রমের বাইরে না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গণমাধ্যমের সহযোগিতায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

এ সময় জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ, বিপিএম (সেবা) বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। গুজব প্রতিরোধে জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. তৌফিকুর রহমান রাকিবসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।

বক্তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় জেলার শতভাগ শিশুর কাছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পৌঁছে দেওয়া সম্ভব হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর